শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০২:৫৬ পিএম, ২০২০-০৮-১৯
জাতীয় সংসদের মাননীয় হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পটিয়ায় বিগত ১২ বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। তৎমধ্যে শুধু জিরি ইউনিয়নে ৭০ কোটি টাকার বেড়িবাঁধ, ৪৪ কোটি টাকার কৈয়গ্রাম সেতু, বড় গার্ডার সেতু, সাইক্লোন সেন্টার, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজসহ বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নে প্রায় ২০০ কোটি টাকার কাজ হয়েছে। আগামীতেও এ উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে। এজন্য সকল নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।মঙ্গলবার (১৮ আগস্ট) জিরি ইউনিয়নের লামারবাজার এলাকায় ১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে জিরি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মো. তৈয়ব শাহ’র নামে নির্মিত সড়কের উদ্বোধনকালে এসব কথা বলেন হুইপ সামশুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন নবাগত পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, পটিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আওয়ামীলীগ নেতা আজিমুল হক, মুজিবুল হক চৌধুরী (নবাব), উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিটন মাস্টার, আওয়ামীলীগ নেতা শাহজাহান বাহদুর, মো. নাছির, জেবল হোসেন, আবদুছ সমদ, ইউসুফ মাস্টার, নুর মোহাম্মদ চৌধুরী, যুবলীগ নেতা শাহ আজিজ, মো. মহিউদ্দিন, মো. জামাল, মো. ফেরদৌস, জানে আলম প্রমুখ।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited